প্রয়াস ভেরিফিকেশন সার্ভিস-এর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় Field Verification-এর কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।
কাজের ধরন,কর্মক্ষেত্র:
কোম্পানির নির্দেশিকা ও নিয়ম অনুযায়ী গ্রাহকদের ফিল্ড ভেরিফিকেশন (মাঠ পর্যায়ে যাচাই) করা।
নির্ধারিত ঠিকানায় গিয়ে গ্রাহকের পরিচয়, ঠিকানা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা।
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কোম্পানির অ্যাপ/সিস্টেমের মাধ্যমে ভেরিফিকেশন রিপোর্ট আপলোড করা।
সংগৃহীত তথ্যের সঠিকতা ও সত্যতা নিশ্চিত করা।
ভেরিফিকেশনের অগ্রগতি ও আপডেটের জন্য ব্যাকএন্ড/অপারেশনস টিমের সঙ্গে সমন্বয় করা।
প্রতিদিন নির্ধারিত ভেরিফিকেশন টার্গেট পূরণ করা এবং সময়মতো রিপোর্ট জমা দেওয়া।
চাকরির যোগ্যতা:
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা:
- ন্যূনতম মাধ্যমিক পাশ
- স্মার্টফোন ব্যবহারে দক্ষতা
- বাইকে/দুই-চাকার গাড়িতে চলাফেরা করতে পারলে অগ্রাধিকার
- স্থানীয় এলাকা সম্পর্কে ধারণা থাকলে সুবিধা
- পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে
অভিজ্ঞতা: ০–১ বছর।
ভালো Time Management বা সময় ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে।
কাজের ক্ষেত্রে Attention to Detail বা খুঁটিনাটির প্রতি যথেষ্ট নজর থাকা প্রয়োজন।
ভালো Customer Service Skills থাকতে হবে।
Navigation/Map ব্যবহারের বিষয়ে পরিচিতি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।